আধুনিক কৃষিতে প্রযুক্তির ছোঁয়া: কৃষকের নতুন দিগন্ত
কৃষি প্রধান বাংলাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। স্মার্ট এগ্রিকালচারের মাধ্যমে ফসলের সঠিক রোগ নির্ণয়, সেচ ব্যবস্থা আধুনিকায়ন এবং আবহাওয়ার পূর্বাভাস জানা সহজ হয়েছে।
আমাদের ভোলা জেলার কৃষকদের জন্য ই-কৃষি সেবা নিশ্চিত করা গেলে তারা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে পারবেন। প্রযুক্তি হতে পারে কৃষকের পরম বন্ধু।